×

রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আইআরএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আইআরএফ

ছবি: ভোরের কাগজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আইআরএফের সভাপতি রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মাহামুদুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহরিয়ার হাসান, অর্থ সম্পাদক দৈনিক আলোর জগতের জ্যেষ্ঠ প্রতিবেদক রায়হান রেজা চৌধুরী, প্রচার সম্পাদক ডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন।

এর আগে ২০০৯-২০১৩ সময়কালে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর ৭ জানুয়ারি ২০১৯ থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর পর তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পান আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App