×

রাজনীতি

স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামের বিভিন্ন সমস্যা দূরকরণে নতুন ধারণা খুঁজে বের করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

গ্রামের বিভিন্ন সমস্যা দূরকরণে নতুন ধারণা খুঁজে বের করতে হবে

ছবি: ভোরের কাগজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমি সমূহকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, গ্রামের মানুষকে সংগঠিত করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে নতুন নতুন ধারণা খুঁজে বের করতে হবে। 

রবিবার (২৮ জানুয়ারি) পল্লী উন্নয়ন একাডেমি সমূহের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গ্রামের মানুষের আর্থ- সামাজিক উন্নয়নের চেষ্টা করেছেন। গ্রামের ৬১ শতাংশ মানুষের ভাগ্য উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলো গবেষণার মাধ্যমে নীতি ও তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাছাড়া গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি। 

মো. তাজুল ইসলাম এ সময় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলোর আরো ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের কুমিল্লার বার্ড মডেল 

এদিকে, রবিবার দুপুরের দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন যৌক্তিক দাবী পূরণে সরকার সচেষ্ট রয়েছে তবে তা যতটুকু বাস্তবায়ন সম্ভব তা বিবেচনায় নেয়া হবে। এ সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকারমন্ত্রী এ সময় বিভিন্ন প্রকল্পে অর্থায়ন যেন সঠিক ভাবে কাজে লাগে তা তদারকি করার ওপর গুরুত্ব আরোপ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প গুলোর কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পগুলো যেন মানুষের জীবনে অর্থ-সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

ট্রাম্প ‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে

চিফ প্রসিকিউটর একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App