×

রাজনীতি

নাছিম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে জনগণ বিএনপিকে লালকার্ড দিয়েছে। এদের বস্তা পঁচা রাজনীতি এদেশের মানুষ পছন্দ না। দেশের মানুষের মর্যাদাকে ধ্বংস করাই হলো এদের রাজনীতি। এদের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমাদের রাজনৈতিক সংগ্রাম করতে হবে। এদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা-৮ আসনের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনোত্তর মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আগামী দিনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিতে চাই। একটি গোষ্ঠী ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছে।বিদেশীদের তাবেদারী করে নির্বাচন বানচালের সব পথে তারা হেটেছে। সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করে আনন্দ উল্লাস করেছে। এখন তারা ঘরে বসে ষড়যন্ত্র করছে। তাদের এসব বেআইনি কর্মকাণ্ড হলো অপরাজনীতি। 

তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবো। আমাদের আচার ব্যবহার যাতে মানুষ ইতিবাচক ভাবে নেয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি করতে হবে। আমাদের নেত্রীকে বিশ্ব সভায় আরো উপরে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদের কষ্টের কারণে গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। আমি সে অধিবেশনে যোগ দান করবো। আমি যেন আপনাদের সকল প্রত্যাশা পূরণ করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App