×

রাজনীতি

গণপূর্ত মন্ত্রী

যোগ্যতা-দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম

যোগ্যতা-দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো

ছবি: ভোরের কাগজ

নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন দক্ষতা ও যোগ্যতার সবটুকু দিয়ে স্বচ্ছতার সাথে সে দায়িত্ব পালনে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। নিজের বিচার বুদ্ধির পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের আলোকে আমি সঠিক পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবো। সিদ্ধান্ত গ্রহণে প্রচলিত আইন ও জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করব।

বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমার কাজে সবার সহযোগিতা চাই। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। তবে অপতথ্য ও মিথ্যা তথ্যের ব্যাপারে সতর্ক থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

উবায়দুল মোকতাদির আরো বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সুস্পষ্ট অভিযোগ পেলে যে কারো বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কার্পণ্য করা হবে না।

পোড়ামাটির ইট ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চেয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিবছর এদেশের এক শতাংশ হারে কৃষিজমি নষ্ট হচ্ছে। ইট তৈরিতে জ্বালানি কাঠ ব্যবহারের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষার স্বার্থে ব্লক ইটের ব্যবহারে উৎসাহিত করা হবে। প্রাপ্তি সাপেক্ষে সরকারি প্রকল্পে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার সাথে সমন্বয় সাপেক্ষে গ্রামাঞ্চলের আবাসন ব্যবস্থায়ও শৃঙ্খলা আনার চেষ্টা করবো আমারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App