×

রাজনীতি

বিএনপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম

বিএনপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক

ছবি: সংগৃহীত

বিএনপির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে ঘণ্টা-ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে অংশ নেয়া বিএনপির তিন নেতা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। 

বৈঠকের বিষয়টি স্বীকার করে নিপুণ রায় চৌধুরী বলেছেন, মার্কিন দূতাবাস থেকে আমাদের ডাকা হয়েছিলো। বৈঠকে আমাদের দলের ‘ইন্টারনাল’ বিষয় নিয়ে কথা হয়েছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App