×

রাজনীতি

গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন বলেই আমরা আজ মন্ত্রী-এমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম

বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন বলেই আমরা আজ মন্ত্রী-এমপি

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন, যার কারণে আমরা কেউ মন্ত্রী, কেউ এমপির মতো অনেক বড়বড় পোস্ট দখল করে আছি। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞতার শেষ নেই উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শেখ হাসিনার দয়ায় তার মন্ত্রীসভায় আমাকে স্থান দিয়েছেন। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর পরিষদ চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে। এ সময় তিনি কৃতজ্ঞতা জানান যারা ভাষার জন্যে লড়াই করেছেন। বিশেষ করে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, সালাম, বরকত, রফিক জব্বার, যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কারা ভোগ করেছেন- তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।

সংবর্ধনার জবাবে মন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আল-আমিন আমাকে শেখ হাসিনার দয়ায় তার মন্ত্রীসভায় স্থান করে দিয়েছেন। জাতিরজনক বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন; যার কারণে আমরা কেউ মন্ত্রী, কেউ এমপি অনেক বড়বড় পোস্ট দখল করে আছি।

মন্ত্রী বলেন, যারা আমার জন্য নির্বাচনে কাজ করেছেন, পরিশ্রম করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। তাদের কাছে আমার ঋণের শেষ নেই। যারা আমাকে ভোট দেননি। বিরোধিতা করেছেন, আমি তাদেরও প্রতিনিধি। আজকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য উপস্থাপন করতে চাই না। আমি সব মানুষের প্রতিনিধি। আগামী দিনগুলোতে সেইভাবেই হাজির হবো।

তিনি বলেন, আপনাদের দানের কোনো প্রতিদান হয় না। আমি শুধু বলবো নির্বাচনের আগে আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় বাস্তবায়ন করবো। রিক্ত আমি, নিঃস্ব আমি; দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা; দিয়ে গেলাম তাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক, এমএইচ মাহাবুবুল আলমসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App