×

রাজনীতি

রেলমন্ত্রী

দেশের প্রতিটি জেলাকে রেলসংযোগের আওতায় আনা হবে

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম

দেশের প্রতিটি জেলাকে রেলসংযোগের আওতায় আনা হবে

ছবি: ভোরের কাগজ

জনবল সংকট নিরসন করে প্রতিটি জেলাকে রেলসংযোগের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের প্রধান রেলইঞ্জিন মেরামত কারখানা কেলোকা (কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কসপ-সিএলডাব্লিউ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় আইন, বিচার ও সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর পৌর মেয়র মো. আমজাদ হোসেন, কেলোকা’র প্রধান নির্বাহী রফিকুল ইসলামসহ পাকশী-লালমনিরহাট উভয় ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিল্লুল হাকিম সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার জনবল সংকট নিরসন, সক্ষমতা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, টিকেট কালোবাজারী রোধ ও সারাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে রেলকে জনপ্রিয় ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়তে উদ্যোগ নেয়া হবে।

এর আগে মন্ত্রী ভোর ৫ টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পার্বতীপুরে আসেন। সকাল ৯ টায় তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর উত্তরাঞ্চলে এটি তার প্রথম সফর।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে তিনি পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন, ঈশ্বরদী লোকোসেড এবং বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় (পাকশী) ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App