×

রাজনীতি

সাড়ে তিন মাস পর কারামুক্ত হলেন আলাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

সাড়ে তিন মাস পর কারামুক্ত হলেন আলাল

তিন মাসের বেশি সময় পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এসময় কারা ফটকে তাকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতাকর্মী।

আরো পড়ুন: আরো ৩ মামলায় শামসুজ্জামান দুদুর জামিন

কারাগার থেকে বের হয়ে প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদমাধ্যমকে বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি। এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এখন থেকে স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন আরো জোরদার করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App