×

রাজনীতি

কারামুক্ত প্রিন্স-এ্যানীর বাসায় গেলেন মঈন খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

কারামুক্ত প্রিন্স-এ্যানীর বাসায় গেলেন মঈন খান

কারামুক্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে কুশল বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মঈন খান।

আরো পড়ুন: সদ্য কারামুক্ত আলালের বাসায় মঈন খান

দুপুরে রাজধানীর কলাবাগানে এমরান সালেহ প্রিন্সের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মঈন খান। এসময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। মঈন খান এমরান সালেহ প্রিন্সের ক্যান্সারে আক্রান্ত স্ত্রীরও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় প্রিন্স তার খোঁজ নিতে বাসায় আসার জন্য ড. আবদুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় যান মঈন খান। এসময় তিনি এ্যানীর শারীরিক অবস্থার খোঁজ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App