×

রাজনীতি

গরু পেটানোর মতো নেতাকর্মীদের পিটিয়েছে পুলিশ: গণতন্ত্র মঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম

গরু পেটানোর মতো নেতাকর্মীদের পিটিয়েছে পুলিশ: গণতন্ত্র মঞ্চ

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নেতাকর্মীদের গরু পেটানোর মতো পিটিয়েছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলছেন, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে লাঠিপেটা করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সাম্প্রতিক সময়ে দ্বিতীয় এমন কোনো ঘটনা নেই। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে তোপখানা রোডে মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল (বুধবার) সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মঞ্চের নেতাকর্মীরা বলছেন, এতে সংগঠনের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এক মাঘে শীত যাবে না। আমরা লাগাতার আন্দোলন করে যাব। যতই মার দেয়া হোক, আমরা ঘুরে দাঁড়াব। কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আমরা এটা বন্ধ করব না।’

আরো পড়ুন: সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পণ্ড

মাহমুদুর রহমান মান্না আরো বলেন, ‘পুলিশ বলেছে, এই বিক্ষোভ করার অনুমতি ছিল না। আমি বিক্ষুব্ধ। আমি কথা বলতে চাই—এসবের অনুমতি লাগবে কেন?’

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, ‘গরু পেটানোর মতো নেতাকর্মীদের পুলিশ পিটিয়েছে। কাউকে ছাড় দেয়নি।’

পররাষ্ট্রমন্ত্রীকে একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে কি না—এমন প্রশ্ন তুলেছেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই পুলিশের ওপর চড়াও হয়েছেন—পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

গণতন্ত্র মঞ্চের নেতারা আরো বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্প, বাণিজ্য, কৃষি, এমনকি পারিবারিক জীবনেও এর প্রভাব পড়বে। এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি করে যেতে হবে, তাদের লড়াই অব্যাহত থাকবে।

আরো পড়ুন: কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিবের পদত্যাগ

প্রয়োজন হলে হরতাল–অবরোধের মতো কর্মসূচি দিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বাধ্য হবেন। জনগণের অধিকার আদায়ে এই কর্মসূচি চলবে, বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ এই সরকার ব্যাংকলুটের ও বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন।

গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। তিনি বলেন, নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (শুক্রবার) বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ করবেন গণতন্ত্রের মঞ্চের নেতা-কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App