×

রাজনীতি

ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের বৈঠক

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে থাকা শরিক ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। 

শনিবার (২ মার্চ) বিকেলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পেয়েছেন। এ কারণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলের নেতারা।

আগামীকাল (রবিবার) বিকেল ৫ টায় সমমনা জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App