×

রাজনীতি

বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৬:১৪ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার (৯ মার্চ) ঢাকা মহানগরসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, গুপ্তহত্যা, অপহরণ, গুম, ক্রসফায়ার নিত্যদিনের ঘটনার পাশাপাশি ডামি সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পানির সংকটকে ঘনীভূত করেছে। বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতি করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ‘ইনডেমনিটি আইন’ তৈরি করেছে।

আরো পড়ুন: দেশে আওয়ামী স্টাইলের গণতন্ত্র চলছে

গত ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সরকার কমিশন ও লুটপাট করার জন্য পরিবেশ দূষণকারী জ্বালানি তেল ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। পাশাপাশি দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে।

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিকল্পিতভাবে অঘটন ঘটিয়ে দাম বাড়ানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App