×

রাজনীতি

রওশনের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:৫০ এএম

রওশনের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন জাতীয় পার্টি

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে একাধিক নেতাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। অব্যাহতি পাওয়া এসব নেতা ঐক্যবদ্ধ হয়েছেন দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্ব। আজ ৯ মার্চ এই অংশের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলে জাতীয় পার্টি নামে আরও একটি দলের সৃষ্টি হচ্ছে। এরআগে জাতীয় পার্টি ভেঙে একই নামে ৫টি দল হয়েছে। রাজধানীর রমনা ইনস্টিটিউটের সামনে খোলামাঠে নতুন জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। 

রওশন এরশাদ ছাড়া এই অংশে রয়েছেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও শফিকুল ইসলাম সেন্টু। সম্মেলন উপলক্ষে কয়েক হাজার লোকের সমাগম করার পরিকল্পনা রয়েছে। এতে রাজধানী ছাড়া ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন। সম্মেলন উপলক্ষে রাজধানী বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

আরো পড়ুন: কাদের-চুন্নুর ব্যর্থতায় পার্টিতে বিপর্যয় নেমে এসেছিলো

শফিকুল ইসলাম সেন্টু বলেন, ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ আনন্দ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App