×

রাজনীতি

ব্যারিস্টার কাজলকে গ্রেপ্তারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম

ব্যারিস্টার কাজলকে গ্রেপ্তারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিন্দা

ছবি: ভোরের কাগজ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির  ভারপ্রাপ্ত আহবায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

রবিবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ভোট ডাকাতিতে অভ্যস্ত আওয়ামী মাফিয়া গোষ্ঠী বারবার সুপ্রিম কোর্টের মতো আস্থার জায়গায় নগ্ন হস্তক্ষেপ করছে। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রীকে কারচুপি করে জেতাতে তারা বার নির্বাচনে যেভাবে কালো থাবা বসিয়েছে, ইতিহাসের পাতায় সেটা এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে।

তারা আরো বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছি। ব্যারিস্টার কাজলকে গ্রেপ্তার করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নিন্দা।

তারা আরো বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App