×

রাজনীতি

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০২:২২ পিএম

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে দলটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ আরো অনেকে ।

স্বাধীনতা দিবসের তিন দিনের কর্মসূচির প্রথম দিনেই ২৫ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে ১২টায় সমাবেশ শেষ হবে। স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা করবেন নেতাকর্মীরা। 

পরবর্তীতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরের দিন ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আলোচনা সভার করার কথা রয়েছে বিএনপির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App