×

রাজনীতি

গুম-খুন ও পঙ্গু নেতাকর্মীদের পাশে দাঁড়াতে সেল গঠন করছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১১:৪৬ পিএম

গুম-খুন ও পঙ্গু নেতাকর্মীদের পাশে দাঁড়াতে সেল গঠন করছে বিএনপি

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে 'আমরা বিএনপি পরিবার' নামে একটি সেল গঠন করছে দলটি।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেলটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাছাড়া আমরা বিএনপি পরিবারে অন্যান্যদের মধ্যে যারা থাকছেন তারা হলেন সাংবাদিক আতিকুর রহমান রুমন (আহ্বায়ক), কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন (সদস্য সচিব), নাজমুল হাসান (সদস্য), মাসুদ রানা লিটন (সদস্য), মো. মুসতাকিম বিল্লাহ (সদস্য), ফরহাদ আলী সজিব (সদস্য), শাকিল আহমেদ (সদস্য), মো. রুবেল আমিন (সদস্য), মো. শাহাদত হোসেন (সদস্য)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App