×

রাজনীতি

আমিনুল হক

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই

ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানাধীন ওয়ার্ড বিএনপি এবং রামপুরা থানাধীন ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক ইফতার মাহফিলে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক

বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সরকার জনগণের সব মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী জনতার ওপর চালাচ্ছে দমন-পীড়ন। ত্রিশ লাখ শহীদের বিনিময়ে অর্জিত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তবে তখন আওয়ামী লীগ থাকবে না। দেশের মানুষ চিরদিনের জন্য তাদের প্রত্যাখান করবে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানাধীন ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও ৯৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং রামপুরা থানাধীন ২৩ ও ৯৮ নম্বর ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন: দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে

আমিনুল বলেন, আওয়ামী লীগ আজ গণধিকৃত দলে পরিণত হয়েছে। জনগণকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। তাই দ্রব্যমূল্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে, পানি-বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে। দেশ থেকে বিরোধীমত উৎখাত করতে বিনা দোষে কারাগারে আটক করা হচ্ছে। গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। 

তিনি বলেন, সবকিছুরই একদিন শেষ আছে। এই ফ্যাসিবাদী সরকারকেও বিদায় নিতে হবে। ইতোমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকে শহীদ হয়েছেন। আমাদের প্রস্তুত থাকতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ। 

এ সময় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, এ জি এম শামসুল হক, উত্তর বিএনপির সদস্য তহিরুল ইসলাম তুহিন, হাজী ইউসুফ, জাহাঙ্গীর মোল্লা, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App