×

রাজনীতি

নেতাকর্মীদের হাফিজ

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে, প্রস্তুত থাকুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে, প্রস্তুত থাকুন

ছবি: ভোরের কাগজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। আজকে ব্যক্তিগত লাভের জন্য দেশের সবকিছু ধ্বংস করেছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই প্রস্তুত থাকুন। আবারো গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে, অচিরেই এই সরকারের পতন ঘটবে।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে বুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজ উদ্দিন বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি। তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা ৫টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা এ কথা বলেন, বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না। যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে। ইতিহাস তার সঠিক পরিমাপ নিরূপণ করবে। 

পরে স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিলো না দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনে বিভোর ছিলো। তাদের নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে তো ধানাইপানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্রসমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে। অনেকেই জীবন উৎসর্গ করেছেন।

বর্তমানে দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই উল্লেখ করে হাফিজ আরো বলেন, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এভাবে কি দেশ চলবে? বিএনপি অনেক করছে। জনগণকে বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে শামিল হন। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে ও বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ হোসেন রুচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App