×

রাজনীতি

মঈন খান

সবকিছু হারিয়েও দেশের মানুষের ভালোবাসা পেয়েছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম

সবকিছু হারিয়েও দেশের মানুষের ভালোবাসা পেয়েছি

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সবকিছু হারিয়েও আমরা দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমাদের রাজনীতির উদ্দেশ্যে ও কাম্য। তিনি বলেন, তাদেরকে (জনগণ) ভয়ভীতি দেখিয়ে, জুলুম-অত্যাচার করে লাভ নেই। অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদে মুখেই পড়ে সরকারকে একদিন বিদায় নিতে হবে। 

রবিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। 

বিএনপির নেতাকর্মীদের জেলের ভেতরের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এখানে যেনো সরকারের বিরুদ্ধে মুখ না খুলে। এটা কী ধরনের সরকার? বাংলাদেশ কী কারণে সৃষ্টি হয়েছিলো? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? কী কারণে বাংলাদেশ আজকে এখানে পতিত হয়েছে। সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে, সেটা জেলের ভেতরে তার ওপরে যে অমানুষিক নির্যাতন হয়েছে তারই পরিণতি এটা। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।

সবশেষে ড. মঈন খান প্রশ্ন রেখে বলেন,  কেনো আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে? কেনো সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয়? সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব। সংবিধান তো এই অধিকার আমাদের দিয়েছে। সুতরাং বর্তমানে দেশের যে পরিণতি হয়েছে, এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App