×

রাজনীতি

আমদানিকৃত পেঁয়াজ বিক্রয় উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম

আমদানিকৃত পেঁয়াজ বিক্রয় উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

মঙ্গলবার কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

'ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে আমরা পেঁয়াজ পেয়েছি। তবে দাম কমাতে এর খানিকটা দেরি হয়েছে। ভারতের ৮০০ ডলারের পেঁয়াজ ৪০০ ডলারে আমরা আনতে পেরেছি। ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পেঁয়াজ দেয়ার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ। '

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানিকৃত পেয়াজ বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন, 'বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আনার ব্যবস্থা করবো। ঢাকা ও চট্টগ্রামে এ বিক্র‍য় কার্যক্রমে দেশের অন্যান্য জায়গায় পেঁয়াজের দাম কমে যাবে। 'এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারত ছাড়াও মায়ানমার, রাশিয়া, ব্রাজিলের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। "

আরো পড়ুন: রূপপুরে আরো দুইটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট করার প্রস্তাব রাশিয়ার

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, 'এ আমদানি কার্যক্রম সরকারের সফল বাণিজ্য কূটনীতির ফল। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা হলেও বাংলাদেশের জন্য বিশেষ কোটা থাকবে বলে আশাবাদ করেন। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  

প্রসঙ্গত, ভারত থেকে আমদানির ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের ১হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছেছে। প্রতিজন ভোক্তা ৪০ টাকা দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন যা ঢাকার মহানগরের ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজারে আজ থেকে বিক্রি হচ্ছে।  

এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান ব্রিগে. জেনা. মো. আরিফুল হাসান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের অতিরিক্ত পরিচালক খন্দকার নুরুল হক ও মোহাম্মদ রবিউল মোর্শেদ, ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App