×

জাতীয়

ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পিএম

ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। 

এসময় তিনি ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তেজগাঁও ট্রাফিক বিভাগের প্রশংসা করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি গণভবনে আসেন। গণভবনে আগত সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশ এবং টিআই, সার্জেন্টসহ টিম তেজগাঁও ট্রাফিক বিভাগ গণভবনে আগত সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App