×

রাজনীতি

সাঈদ খোকন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন

ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। 

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর দয়াগঞ্জের জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু মহাজোট আয়োজিত রাম নবমী উৎসব উপলক্ষে এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

সমাবেশে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। আমরা সুখে-দুঃখে সব ধর্মের মানুষ এক সঙ্গে ছিলাম এবং আগামীতেও থাকবো। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিমসহ সবাই একটা শান্তিপূর্ণ পরিবেশে বাস করবে। সেই লক্ষে আমরা নেত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি।'

ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাঈদ খোকন বলেন, এই আসন থেকে নির্বাচিত হতে পেরে এবং জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এই আসন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া এই আসনে উপ-নির্বাচনে আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই একই আসন থেকে আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।

বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব আলী খান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস কে বাদলসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App