×

রাজনীতি

শিল্পমন্ত্রী

দেশের শিল্পখাত উন্নয়নে বাংলাদেশ-কাতার একসঙ্গে কাজ করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পিএম

দেশের শিল্পখাত উন্নয়নে বাংলাদেশ-কাতার একসঙ্গে কাজ করবে

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার দু'দেশ একসঙ্গে কাজ করবে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকারের ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কারণে কাতার বাংলাদেশের এলএনজি ও সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। শিল্পের অন্যান্য খাতও তাদের জন্য উন্মুক্ত রয়েছে। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। 

রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের অফিসকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকার প্রদানকালে এসব কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সেই থেকে দেশ দুইটির মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

তিনি বলেন, গেলো বছরের মার্চ ও মে মাসে মাননীয় প্রধানমন্ত্রীর দুই বার কাতার সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো বেগবান হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বিষয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সাক্ষাৎকারটি নেন কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এসময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ কাতার টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App