×

রাজনীতি

হিট অ্যালার্টের কারণে সমাবেশ পিছিয়েছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম

হিট অ্যালার্টের কারণে সমাবেশ পিছিয়েছে বিএনপি

ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপমাত্রার কারণে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ পেছানো হয়েছে। তবে কবে এ সমাবেশ হবে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক জানান, গরমে সতর্কতামূলক ‘হিট অ্যালার্টের’ সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ইস্যুতে আজ সোমবার সাড়ে ৫টায় নয়াপল্টনে বৈঠক ডাকে মহানগর দক্ষিণ বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম । 

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র‌্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধামতো একটি দিন ঠিক করা হবে সমাবেশের জন্য।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরো ৩ দিন বাড়ানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App