×

রাজনীতি

তীব্র তাপদাহ

পানি, খাবার স্যালাইন, শরবত বিতরণ করলো বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

পানি, খাবার স্যালাইন, শরবত বিতরণ করলো বিএনপি

ছবি: ভোরের কাগজ

তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক ও  জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এ আয়োজনে প্রায় ২ হাজার মানুষের মধ্যে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে দলটি। 

এ সময় উপস্থিত ছিলেন, গত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, নারী দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জিরুল ইসলাম মনিরুল, ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App