×

রাজনীতি

দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ২ জনকে শোকজ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় ২ জনকে শোকজ

ছবি: সংগৃহীত

আগামী ৮ মে অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ২ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।

প্রার্থীদ্বয় হচ্ছেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি টিউবওয়েল প্রতিকের তোফাজ্জল হোসেন তোফাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভাপতি কলস প্রতিকের আফরোজা খান লিপি।

জানা গেছে, দুজনই দলের দায়িত্বশীল পদে থেকে নির্বাচনে অংশ নেয়ায় বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেন। প্রার্থীদ্বয়কে ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জাল হোসেন তোফাজ বলেন, দলীয় শোকজের জবাব দেয়া হবে। দল থেকে বহিষ্কার করলেও প্রার্থীতা প্রত্যাহার করা হবেনা।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা খান লিপি বলেন, শোকজের জবাব দেয়া হবে। পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, উপজেলা বিএনপি কেন্দ্রের নির্দেশ মেনে কাজ করবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে আগামী মিটিং এ তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App