×

রাজনীতি

শিল্পমন্ত্রী

মেধা, সামর্থ্য ও যোগ্যতা দিয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম

মেধা, সামর্থ্য ও যোগ্যতা দিয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে

ছবি: ভোরের কাগজ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তাই মেধা, সামর্থ্য, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের অভ্যন্তরীণ ও বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র গতানুগতিক কাগুজে ডিগ্রি অর্জন করলেই চলবে না, যোগ্যতা দিয়ে দেশে-বিদেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করতে হবে।

রবিবার (২৮ এপ্রিল) রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) মিলনায়তনে সপ্তাহব্যাপী 'এনইউবি বিজনেস ফেস্টিভ্যাল-২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেদের স্বার্থে কেবল ব্যবসা করলে চলবে না, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাপান, ইউরোপ ও আমেরিকাসহ উন্নত বিশ্বে দক্ষ মানবসম্পদের যথেষ্ট চাহিদা রয়েছে। শুধু বহির্বিশ্ব নয়, ১৭ কোটি মানুষের আমাদের বাংলাদেশও একটি বিশাল বাজার। এখানেও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে।

শিল্পমন্ত্রী আরো বলেন, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন, এসএমসিআইএফ, বিটাক, বিআইম, এনপিও প্রভৃতি দপ্তর-সংস্থা প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রমের মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে চলছে। 

অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ডি. লিট।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল আহসান খান।

উল্লেখ্য, 'ভিশন-২০৪১: স্মার্ট বাংলাদেশ' থিমের ওপর ভিত্তি করে এনইউবি বিজনেস অনুষদে ফেস্টিভ্যালের আয়োজন করে। উদ্বোধনী দিনে 'বিজনেস কেইস এবং বিজনেস আইডিয়া' শীর্ষক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App