×

রাজনীতি

বাণিজ্য প্রতিমন্ত্রী

রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৬:৪০ পিএম

রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে

ছবি: সংগৃহীত

রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে পাটজাতসহ দেশীয় পণ্য প্রদর্শন করার ব্যবস্থা হচ্ছে। বাজার প্রবেশাধিকারে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। পাটকে এগিয়ে নিতে এসোসিয়েশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

সোমবার (১৩ মে) রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট বিল্ডিংয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমসি) পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাট সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। উন্নত জাতের পাটের জন্য গবেষণা দরকার। এ শিল্পের কারিগরদের শিল্পী করে স্বীকৃত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে তৈরি পোশাকের ন্যায় পাট, চামড়া শিল্পে সকল সুবিধা দিতে কাজ করছে সরকার।

বিজেএমএ এর চেয়ারম্যান মো. আবুল হোসেন স্বাগত বক্তব্যে পাট নিয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল বারিক খানসহ অন্যান্য সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App