×

রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী

লুর বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৮:০০ পিএম

লুর বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ইতিবাচক বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ডোনাল্ড লু। তার এমন বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একদিন আগে দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, `বিএনপি নেতারা চেষ্টা করেছিলেন ডোনাল্ড লুর সঙ্গে দেখা করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়েছেন লু। ফলে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায়, তাদের আকাশ সংকুচিত হচ্ছে। আমরা চাই না, বিএনপি দুর্বল হোক। আমরা চাই তারা শক্তিশালী হোক।'

তিনি আরো বলেন, `বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ডোনাল্ড লু। তার এমন বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোলতাবোল বকা শুরু করেছেন।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান (সাবেক) হুসেইন মুহাম্মদ এরশাদ তারা দুজনেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন। একবার নয়, বহুবার তারা তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন।’

উল্লেখ্য, তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় টানা দুদিন ব্যস্ত সময় কাটান তিনি। এ সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে মঙ্গলবার (১৪ মে) ঢাকায় পৌঁছানোর পর নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। সবশেষ বুধবার (১৫ মে) রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন। সেখানে নৈশভোজে অংশ নেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App