×

রাজনীতি

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১১:২৯ পিএম

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় মকবুল হেসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, 'স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মকবুল হোসেন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি সব সময় উদ্যোগী ও সাহসী মানুষ ছিলেন। তিনি কখনও হতাশ হতেন না।’

নাছিম আরো বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। বিএনপি হলো স্বৈরশাসক গোষ্ঠীর দোসর ও ৭৫-এর ঘাতক। এরা এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এরা জামায়াতকে সাথে নিয়ে সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল হোসেনের ছেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি। 

এছাড়া আরো উপস্থিত ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজিবুর রহমান স্বপন, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম ও দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App