×

রাজনীতি

শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:২২ পিএম

শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকারী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধুমাত্র একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দেয়নি তিনি আমাদেরকে দিয়েছেন আত্মপরিচয় ও ভাষার অধিকার। পাকিস্তানের স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল ঠিক তখনই ৭৫ এর ১৫ আগস্ট পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, পিতাহীন বাংলাদেশ ছিল সমুদ্রে ভাসমান নাবিক বিহীন জাহাজ। বাংলাদেশ পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। ঠিক তখনই ৬ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৮১ সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নয় তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার। তার নেতৃত্বে বাংলাদেশ আবার এগিয়ে যেতে শুরু করে। বিশ্বে যখনই নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয় তখনই আলোচনায় চলে আসে শেখ হাসিনা ও বাংলাদেশের নাম। বাংলাদেশের যত অর্জন তার পেছনে রয়েছে এক পিতা ও তার কন্যার অবদান।

[caption id="attachment_244450" align="alignnone" width="1280"] প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি[/caption]

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি মাহমুদা কৃকের সঞ্চালনায় এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

শিক্ষামন্ত্রী বলেন চিরদিনের খাদ্যঘাটতির দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।

শিক্ষামন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রচিত বইগুলি পড়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মেহের আফরোজ চুমকি বলেন, শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। জনগণের সেবা করাই আওয়ামী লীগের কাজ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর যথাযথ মর্যাদা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App