×

রাজনীতি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার বিতরণে যাচ্ছে আ.লীগের ত্রাণ উপ-কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:২৩ পিএম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার বিতরণে যাচ্ছে আ.লীগের ত্রাণ উপ-কমিটি

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণের লক্ষ্যে শনিবার (১ জুন) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি। 

শনিবার বিকেল ৩ টায় কমিটির ১১ সদস্যের একটি টিম সাতক্ষীরা শ্যামনগরে এবং রবিবার (২ জুন) খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করবেন। এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ উপ-কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। 

আরো পড়ুন: সুস্থভাবে বেঁচে থাকার জন্য পাহাড় সংরক্ষণ করা অপরিহার্য

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী সব সময় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। সাম্প্রতিক যে প্রলয় ঘূর্ণিঝড়টি হয়েছে তাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইসব অঞ্চলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App