×

রাজনীতি

দুদু

যেকোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৮:০১ পিএম

যেকোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

তারেক রহমান যেকোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারেক রহমান তৈরি হয়ে আছেন। যেকোনো মুহূর্তে আসতে পারেন। তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফ্যাসিবাদ দূরই হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য আসবেন।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি আরো বলেন, দেশ আমাদেরই রক্ষা করতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। লড়াইটা আমাদেরই করতে হবে। আমরা ১৫-১৬ বছর ধরে যে লড়াই করছি, সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে। তাহলে আমার বিশ্বাস, এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

আরো পড়ুন: চলমান আন্দোলন আরো বেগবান হবে

দুদু বলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে এগিয়ে নেয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য। তেমনি জিয়াউর রহমান এসেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। উনাকে মহানায়ক, মহাপুরুষ বললে কম হবে। শহীদ জিয়াউর রহমান নিরহংকার মানুষ ছিলেন। তিনি কখনো কারো বিরুদ্ধে কটূক্তি করেননি। আজ যারা শাসক আছে, তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন, এটা দুঃখজনক।

কৃষকদলের সাবেক এ আহ্বায়ক বলেন, এ সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই। সরকার নিজেই তার কার্যক্রমে এটা প্রমাণ করেছে।

জনতা দলের সভাপতি রায়হানুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App