×

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন সাইফুল আলম নীরব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

জামিনে মুক্তি পেলেন সাইফুল আলম নীরব

ছবি: ভোরের কাগজ

দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। 

শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় কারাফটকে সাইফুল আলম নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।

আরো পড়ুন: লেবার পার্টির চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে নীরবকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর একাধিক দফায় নীরবকে রিমান্ডে নেয়া হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

একই বছর রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App