×

রাজনীতি

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া গভীর রাতে হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৭:৫৩ এএম

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া গভীর রাতে হাসপাতালে

অসুস্থ খালেদা জিয়া

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ পড়লে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর গণমাধ্যমকে এ কথা জানান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৩টায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

এর আগে রাত ৩টা ৫ মিনিটে এ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সর্বশেষ গত ২ মে এভারকেয়ার হাসপাতালে আসেন। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।

এর আগের মাসেও ২ এপ্রিল রাত ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App