×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০২:৪০ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

ছবি: ভোরের কাগজ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।

রবিবার (২৩ জুন) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা। খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন।

দোয়া মোনাজাত শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে খালেদা জিয়া। রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতে অবরুদ্ধ আছেন। অভিযোগ করলেও সুচিকিৎসা দেয়া হয় নি। বোর্ড বারবার বলেছে তাকে এখানে চিকিৎসা দেয়া সম্ভব না। তিনি বলেন, অবৈধ সরকার দেশ বিক্রি করে দিয়েছে। পুলিশের কিছু সদস্যকে গণতন্ত্র ধ্বংসের দায় নিতে হবে।

আরো পড়ুন: খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল

এর আগে শুক্রবার (২১ জুন) রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App