×

রাজনীতি

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ছাত্রলীগের পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০২:৩৮ পিএম

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ছাত্রলীগের পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৪ জুন) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রেরণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন: পরিবেশ বান্ধব পাটপণ্য বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার

এতে বলা হয়, আগামীকাল (বুধবার ২৬ জুন) থেকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বই’। বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার।

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা প্রদানকারীদের তথ্য প্রেরণের ঠিকানা:

১. বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ)

২. ই-মেইল : [email protected]

৩. হটলাইন নম্বর : ০১৭ ১১ ৪২২ ১৩৭ অথবা ০১৬ ২৮ ৪৭৮ ৯৯১

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App