×

রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১২:১৫ এএম

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ জুন) রাত সোয়া ৯টার দিকে হাসপাতাল পৌঁছান মির্জা ফখরুল। হাসপাতালে তিনি এক ঘণ্টার মতো অবস্থান করেন। 

এদিকে শনিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২১ জুন দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

পরে রবিবার (২৩ জুন) খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। পরদিন ২৪ জুন বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App