×

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:১১ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হৃদপিন্ডে ‘পেসমেকার’ বসানোর পর বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। তার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতাল থেকে ৬টা ৪০ মিনিটে বাসায় পৌঁছেছেন তিনি। বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে তার (খালেদা জিয়ার) নিয়মিত চিকিৎসা চলবে।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাকে গুলশানের বাসায় নেয়া হয়। 

এর আগে ১০ দিন পরে এভারকেয়ার হাসপাতালে থেকে বিকেলে ছোট ভাইয়ের প্রাইভেট কারে ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এভারকেয়ার হাসপাতালের নেতাকর্মীরা তার গাড়িকে কর্ডন করে ফিরোজার বাসায় নিয়ে আসে। 

আরো পড়ুন: ছাগলকাণ্ড থেকে দৃষ্টি সরাতে সরকারের নীলনকশা

উল্লেখ্য, গত ২২ জুন গভীর রাতে ‘হঠা অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। রাত থেকে কয়েকটি মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃদপিন্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সেদিন বিকেলেই এই পেসমেকার সফলভাবে বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিইউর সব সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App