×

রাজনীতি

যুবদলের কমিটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১১:৪৯ পিএম

যুবদলের কমিটি বাতিল

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির পর তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যেসব কমিটি গঠিত হয়েছে, তা বাতিল করেছে সংগঠনটি। বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত ১৩ জুন সুলতান সালাউদ্দিন টুকু ও মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

যুবদল সূত্রে জানা গেছে, যুবদলের টুকু-মুন্না কমিটি ১৩ জুন বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংগঠনটির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ওই সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App