×

রাজনীতি

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। 

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির মহাসচিব। বুধবার (১০ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। রিপোর্ট ভালো এসেছে। 

আরো পড়ুন: খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার হবে

গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ১৯ দিন পর ২৩ মার্চ দেশে ফেরেন তিনি।

এর আগে প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুল জামিনে মুক্তি পান। কারাগারে বন্দি থাকা অবস্থায় ৬ কেজি ওজন কমে যায় বলে তার চিকিৎসকরা জানান। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক চিকিৎসককে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

৭৭ বছর বয়সি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তাকে ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App