×

রাজনীতি

নতুন কর্মসূচি নির্ধারণে শরীকদের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:২০ পিএম

নতুন কর্মসূচি নির্ধারণে শরীকদের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: ভোরের কাগজ

যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে একটি জোটসহ দুইটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সঙ্গে আলাদাভাবে বৈঠক করে দলের নেতারা।

বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘যুগপৎ আন্দোলনকে আরো জোরদার করতে কি করণীয় তা নিয়ে আলোচনা করতে আমরা আমাদের শরিক জোট ও দলের সঙ্গে বৈঠক করেছি।' 

‘আমাদের যুগপৎ এই আন্দোলনের আরো দল ও জোট রয়েছে তাদের সাথেও পর্যায়ক্রমে আলোচনা করে পরবর্তি কর্মসূচি চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করব।' 

আরো পড়ুন: কোটা আন্দোলনের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান খসরুর

বৃহস্পতিবার প্রথম দিনে বিএনপি ‘বাম গণতান্ত্রিক বাম ঐক্য’, ‘এনডিএ’, ‘গণফোরাম’ এবং ‘বাংলাদেশ পিপলস পার্টির বৈঠকে করে।

শুক্রবার বিকেলে প্রথম বৈঠক হয় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে তার দলের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা, জহুরা খাতুন জুঁই ও যুগ্ম মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম অংশ নেন।

এরপর সন্ধ্যায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে জাগপার খন্দকার লুৎফুর রহমান, এসএম শাহাদাত হোসেন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম এবং এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।

এলডিপি থেকে বৈঠকে ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ও বিল্লাল হোসেন মিয়াজী।

এ বৈঠকে নজরুল ইসলাম খানের ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App