×

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ-সংবলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন।

সবশেষ শুক্রবার (১২ জুলাই) রাত থেকে তার লিভারের সমস্যা বেড়েছে, যাকে আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, গত চারদিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিনে দিনে অবনতি হচ্ছে। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে চিকিৎসা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য,  গত ৮ জুলাই হৃদযন্ত্রে পেসমেকার বসানোর ৬ দিনের মাথায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানিতে কী প্রভাব ফেলবে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানিতে কী প্রভাব ফেলবে

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App