×

রাজনীতি

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত মাঠে নেমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত মাঠে নেমেছে

ছবি: ভোরের কাগজ

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, 'আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আড়ালে বিএনপি-জামায়াত আর সাম্প্রদায়িক শক্তি মাঠে নেমেছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী যুবলীগ।

তিনি বলেন, আজকে নতুন করে যে যুদ্ধের সূচনা হচ্ছে এটা আমাদের সন্তানদের বিরুদ্ধে নয়, এটা সত্যিকারার্থে ওই নব্য রাজাকারদের বিরুদ্ধে। এই যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আবার এগিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে থাকবো।

আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : শেখ তাপস

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'বর্তমানে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সরকারি চাকরি নিয়ে কথা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্বের হার আমরা কমিয়ে এনেছি। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যাদের সহ্য হয় না তারা আজ নতুন এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। বিএনপি-জামায়াতের নীল নকশা অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাদের জীবনের বিনিময়ে এই বাংলায় আমরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি; সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা কটাক্ষ করবে তাদেরকে রাজপথে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেনো হয়েছিল নতুন করে তাদেরকে এ বিষয়ে আবার শেখাতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরী যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিল; তার পরিবারের সন্তান আর একটা রাজাকারের সন্তান এক হতে পারে না। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে। এই চেতনা যদি নড়বড়ে হয়ে যায় বাংলাদেশ টিকবে কি না সে ব্যাপারে সন্দেহ থেকে যায়। তাই দেশকে শক্তিশালী বৃত্তের উপর দাঁড় করাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড় করাতে হবে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App