×

রাজনীতি

সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার দোয়া ও মোনাজাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার দোয়া ও মোনাজাত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) বাদ জুম্মা সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী (২৮ জুলাই) রবিবার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

আরো পড়ুন: সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন: ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা

টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App