×

রাজনীতি

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু রিমান্ডে

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে অনুপ্রবেশ করে নাশকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

বুধবার (৩১ জুলাই) মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ দুষ্কৃতিকারীকে আসামি করা হয়। এরপর ২৯ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে আটক করে এ নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App