×

রাজনীতি

আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে, বললেন বিএনপি মহাসচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম

আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে, বললেন বিএনপি মহাসচিব

আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে, বললেন বিএনপি মহাসচিব। ছবি: সংগৃহীত

কোটা বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে এবং ছাত্র-শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। 

সাধারণ মানুষ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব পেশার মানুষ, সব ধরণের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর এসব মন্তব্য করেন।

উল্লেখ্য, চলতি বছর ২১ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তাদের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে নিয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, তরুণরা এবার জেগে উঠেছে। এজন্যেই আমরা অত্যন্ত আশাবাদী। আশাবাদী কারণ, তরুণরা যখন জেগে উঠে, ছাত্ররা যেখানে জেগে উঠে, যুবকরা যখন জেগে উঠে তখন সে আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলেছি, আমরা তাদের সঙ্গে শুধু সহযোগিতা নয় বরং একাত্মতা ঘোষণা করেছি। আরো বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সব রকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে। যেহেতু  এটা শিক্ষার্থীদের আন্দোলন, সুতরাং রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য তা আমরা পালন করছি। আমরা আমাদের দায়িত্ব পালন করতে থাকবো।’

আরো পড়ুন: বিএনপি নেতা এ্যানীসহ ৩ জন কারাগারে

তিনি বিএনপির সব নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App