×

রাজনীতি

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে আসা আ.লীগের নেতাকর্মীকে বেঁধে পিটুনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৯ এএম

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে আসা আ.লীগের নেতাকর্মীকে বেঁধে পিটুনি

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পিটুনির শিকার এসব নেতাকর্মীকে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে দলটির নেতাকর্মীরা মারধরের শিকার হন।

এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে, ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে। 

১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এলাকার বঙ্গবন্ধু জাদুঘরের আশপাশে আওয়ামী সমর্থক কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেবে না এমন ঘোষণা দিয়ে বুধবার রাত থেকে অবস্থান নেয় ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২, পান্থপথ, কলাবাগান এবং ধানমন্ডি ২৭ পর্যন্ত হাজারো ছাত্র-জনতা রাত থেকে অবস্থান করে। 

ভোর থেকে সেই সংখ্যা আরো বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধানমন্ডি ৩২ এর সামনের রাস্তায় বিপুল ছাত্র-জনতা অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় আছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। 

সেখানে অবস্থান করা এক শিক্ষার্থী বলেন, যেহেতু স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার তাদের নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ এ আসার কোনো যৌক্তিকতা হয় না। তারা এই শোক বাসায় বসে পালন করুক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন রিজভী

গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন

ভূমিমন্ত্রী গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App