×

রাজনীতি

সন্ত্রাস-সহিংসতা কখনই গণতন্ত্রের পথ প্রশস্ত করে না: ওয়ার্কার্স পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

সন্ত্রাস-সহিংসতা কখনই গণতন্ত্রের পথ প্রশস্ত করে না: ওয়ার্কার্স পার্টি

ছবি: সংগৃহীত

রাজনীতিতে সন্ত্রাস, সহিংসতা কখনই গণতন্ত্রের পথ প্রশস্ত করে না বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি মনে করে স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশে গণতন্ত্র নিজ ভূমিতে শক্তিশালী হতে পারেনি। একটি আধুনিক, মানবিক, সাম্য, স্বাধীনতা, বহুত্ববাদের পথই হতে পারে আগামীর বাংলাদেশ।

রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩২তম বার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শনিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। 

ঢাকা মহানগর উত্তর ওয়ার্কার্স পার্টির আহবায়ক বাবুল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ওয়ার্কার্স পার্টি আহবায়ক কিশোর রায়, নগর নেতা ও গার্হস্থ্য নারী নেত্রী মুর্শিদা আখতার নাহার, আনোয়ারুল ইসলাম টিপু, জাকির হোসেন, তাপস কুমার রায় প্রমুখ।

সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমাবেদনা জানানো হয়। সভায় ১৭ আগস্টে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে বিভিন্ন সময়ে ওয়ার্কার্স পার্টির যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সব হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App