×

রাজনীতি

দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: মঈন খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:০৬ পিএম

দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: মঈন খান

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে তা আবারো পুনরুদ্ধার করা হবে। ভবিষ্যতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না। শনিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুলশিক্ষার্থী তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি। 

মঈন খান বলেন, বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি, তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে। যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিএনপির এই নেতা আরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে তা আবারও পুনরুদ্ধার করা হবে। ভবিষ্যতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না।

দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে মঈন খান বলেন, ‘দেশের মানুষ অর্থ–সম্পদ চায় না। তারা মুখে কথা বলতে চায়। মন খুলে কথা বলতে চায়। ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যে কারণে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।’

কবর জিয়ারত ও ফুল দেয়া শেষে নিহত তাহমিদ ভূঁইয়ার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোসহ আর্থিক সহযোগিতা করেন মঈন খান। এরপর তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করে তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চিনিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App